বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: নেপালে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ   তারেক রহমানের নেতৃত্বে আমরা সঠিক পথে হাঁটছি: এলজিআরডি মন্ত্রী   নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল, নিহত দেড় শতাধিক   বাংলাদেশের কাছে অপমানিত হয়েই অস্ট্রেলিয়া এমন পিচ বানিয়েছে: গাভাস্কার   রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির   ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প   ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি   
তারকাদের উপস্থিতিতে ঢাকায় অপটেক ইন্টারন্যাশনালের উদ্বোধন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১:৫০ এএম   (ভিজিট : ৯৭৮)

ঢাকার ধানমন্ডিতে জমকালো আয়োজনে যাত্রা শুরু করল অপটেক ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখা। ২৪ ডিসেম্বর ধানমন্ডি ৮ নম্বরে অবস্থিত আলমাস সুপার শপ ভবনের চতুর্থ তলায় অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ও অভিনেতা মুকিত জাকারিয়া। তাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর। অনুষ্ঠানে তারকাদের সঙ্গে ছবি তোলা ও কুশল বিনিময়ে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় অতিথিদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপটেক ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও সিইও তাহামিদসহ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টিম মেম্বাররা। পরিপাটি আয়োজন, আন্তরিক আতিথেয়তা ও কর্পোরেট পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেন আমন্ত্রিত অতিথিরা।

চার বছর ধরে অস্ট্রেলিয়া থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী ও পেশাজীবীদের সেবা দিয়ে আসছে অপটেক ইন্টারন্যাশনাল। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও বিভিন্ন ভিসা প্রসেসিংয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই একটি আস্থার জায়গা তৈরি করেছে।

অনুষ্ঠানে কথা বলতে গিয়ে অভিনেত্রী কেয়া পায়েল বলেন, আন্তর্জাতিক ভিসা ও পড়াশোনার ক্ষেত্রে সঠিক গাইডলাইন খুবই গুরুত্বপূর্ণ। এমন একটি প্রতিষ্ঠানের বাংলাদেশে যাত্রা শুরু করাকে তিনি ইতিবাচক বলেই মনে করেন।

অন্যদিকে অভিনেতা মুকিত জাকারিয়া জানান, ভবিষ্যতে বিদেশে কাজ করতে আগ্রহী শিল্পীদের জন্য অপটেক ইন্টারন্যাশনাল একটি ভালো সহায়ক হতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাহামিদ বলেন, অপটেক ইন্টারন্যাশনালের লক্ষ্য কখনোই শুধু ব্যবসা করা নয়, বরং সঠিক দিকনির্দেশনা দিয়ে শিক্ষার্থী ও পেশাজীবীদের ভবিষ্যৎ গড়তে সহায়তা করা। তিনি আরও জানান, বাংলাদেশে অফিস খোলার সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে নেওয়া হয়েছে এবং এখানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, মিডিয়াকর্মী ও অতিথিদের উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে আনন্দঘন। সব মিলিয়ে তারকাদের উপস্থিতিতে অপটেক ইন্টারন্যাশনালের এই যাত্রা ঢাকার বিনোদন অঙ্গনে যোগ করেছে নতুন রঙ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]