প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ পিএম (ভিজিট : ১৮)

সংগৃহীত ছবি
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর প্রাণিসম্পদ খাতের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদও বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ প্রদান করা হবে। পদকপ্রাপ্তদের মধ্য থেকে কয়েকজন তাঁদের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী পরিদর্শন করবেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখবেন।