বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী   জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   ভারতের কোন এলাকায় রয়েছেন শেখ হাসিনা, জানা গেল সম্ভাব্য ঠিকানা   আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট   নারায়ণগঞ্জের সাত খুন মামলায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে: অ্যাটর্নি জেনারেল   ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে   একটি জেলাকে বিচ্ছিন্ন করে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: জামায়াত আমির   
কূটনীতিকদের সামনে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড তুলে ধরল সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম   (ভিজিট : ৩৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সহিংসতা, নাশকতা, অর্থ পাচার ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ তুলেছে সরকার। দলটির কর্মকাণ্ডে দেশে ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হচ্ছে বলেও বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা ও পদক্ষেপের বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দিয়ে দেশের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা করছে। রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে দলটির নেতা-কর্মীরা সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াচ্ছেন। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পর্কে বিদেশি কূটনীতিকদের অবহিত করতে এ ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে দেশি-বিদেশি কূটনীতিকদের সঙ্গে কথা বলে ব্রিফিংয়ের এসব তথ্য জানা গেছে।

সকাল ৯টায় শুরু হওয়া ব্রিফিং চলে প্রায় আধা ঘণ্টা। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান ও ভারতসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকরা অংশ নেন। এ ছাড়া জাতিসংঘসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সব মিলিয়ে ৫০টির বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধি এতে অংশ নেন।

ব্রিফিংয়ে হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের বোঝাপড়া এবং গঠনমূলক সহযোগিতাকে সরকার অত্যন্ত গুরুত্ব দেয়। শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের কার্যক্রম এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করে সরকার।

কূটনীতিকদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ মানুষের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করতে চাইছে। রাজনৈতিক বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিদেশে সন্ত্রাসবাদ ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগও করেন হুমায়ুন কবির। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনা যাতে দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃঢ়, পেশাদার ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব ঘটনায় তদন্ত চলছে এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে।

একই সঙ্গে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ, মানবাধিকার সুরক্ষা এবং আইনের শাসন সমুন্নত রাখতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]