মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: নাশকতায় অর্থায়নের অভিযোগে আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার   ‘কখনো ঘুমের ওষুধ খাই না, আমি খুব সুখী মানুষ’ : অভিনেতা সোহেল খান   আওয়ামী লীগের পতিত সন্ত্রাসবাদ মোকাবিলা করতে হবে: হাসনাত আব্দুল্লাহ   পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে প্রস্তাব সংশোধন, সিদ্ধান্ত আজ   পেট্রাপোলে আ.লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীল নকশার ইঙ্গিত: রিজভী   বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেফতার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী   হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা   
প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:০৫ পিএম   (ভিজিট : ৫৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চেয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের লেখা প্রকাশ করানো সম্ভব। তবে বাস্তবতা ও প্রত্যাশা এক নয়। এ দুটির পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরতে দেওয়া হবে না। কারও আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু স্বপ্ন ও বাস্তবতা এক বিষয় নয়।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাকে দেশে ফিরিয়ে আনতে হলে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে আনতে হবে।

বাংলাদেশের মানুষের কাছে সন্ত্রাসী বলতে আওয়ামী লীগকে বোঝায় দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী টেররিজমই এখন সন্ত্রাসের প্রতীক। শেখ হাসিনা দিল্লি থেকে এসব কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা করছেন। বিষয়টি দেশের মানুষের কাছে স্পষ্ট।’

‘জয় বাংলা’ স্লোগান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এটি এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। তার ভাষ্য, ‘জয় বাংলা’ বললেই এখন মনে হয় কেউ দৌড়ে পালাচ্ছে। মুসলমানরা মৃত্যুর আগে কলেমা পড়ার চেষ্টা করেন, আর তারা ‘জয় বাংলা’ বলে মারা যান। এটি এখন তাদের পালানো ও মৃত্যুর স্লোগান।

দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সরকার আত্মবিশ্বাসী। জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় জনগণের কাছে সরকারের শক্ত অবস্থান রয়েছে। জনগণের আস্থা নিয়েই সরকার বর্তমান পরিস্থিতি মোকাবিলা করছে।

তিনি দাবি করেন, আওয়ামী লীগের সমর্থকদের বিভিন্ন কর্মকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা। এসবের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হলেও মানুষ আতঙ্কিত হচ্ছে না। বরং এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরাই আতঙ্কিত হচ্ছে।

হুমায়ুন কবির বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের কোনো গ্রহণযোগ্যতা নেই। এসব ঘটনায় জড়িতদের সাধারণ মানুষ আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে বলে তিনি মনে করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান আরও কঠোর হবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ় থাকবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]