মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ‘কখনো ঘুমের ওষুধ খাই না, আমি খুব সুখী মানুষ’ : অভিনেতা সোহেল খান   আওয়ামী লীগের পতিত সন্ত্রাসবাদ মোকাবিলা করতে হবে: হাসনাত আব্দুল্লাহ   পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে প্রস্তাব সংশোধন, সিদ্ধান্ত আজ   পেট্রাপোলে আ.লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীল নকশার ইঙ্গিত: রিজভী   বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেফতার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী   হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা   একটি সেতুর অভাবে থমকে আছে ৪০ গ্রামের লাখো মানুষের স্বপ্ন!   
হাসিনার বিমানে দেশে ফেরার ইচ্ছা ‘উন্মাদনা’:চিফ প্রসিকিউটর
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:০৯ পিএম   (ভিজিট : ৫০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ১৬ ডিসেম্বর উড়োজাহাজে করে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছাকে ‘উন্মাদনা’ ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামির এয়ারক্রাফট চাওয়া নজিরবিহীন ও হাস্যকর ঘটনা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটির সন্ত্রাসী ও খুনি পরিচয় আরও স্পষ্ট হয়ে উঠছে।

এ সময় জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, তার মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। এ মামলায় রাষ্ট্রপক্ষ তার মৃত্যুদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে।

এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। ভারত থেকে দেশে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজও চেয়েছেন তিনি।

রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও তিনি সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চেয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেছেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]