প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ পিএম (ভিজিট : ১৬১)

কক্সবাজারে বিশুদ্ধ খাদ্য আদালতের সামারি ট্রায়ালের আওতায় যৌথ অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গিয়াস উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এছাড়া এই রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্টানে অভিযান চলছে। অভিযানে আরও ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার সুভ্রত ভট্টাচার্যসহ র্যাব,পুলিশ ও ব্যাটেলিয়েন আনসার উপস্থিত ছিলেন।
অভিযানে জামান রেস্টুরেন্ট ও স্বপ্নকে মোট ৬ লাখ টাকা এবং চৌরঙ্গীকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
বিশুদ্ধ খাদ্য আদালতের সামারি ট্রায়ালের আওতায় পরিচালিত এ অভিযানে খাদ্য প্রতিষ্ঠানের অনিয়ম ও খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানের বিষয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গিয়াস উদ্দিনের নেতৃত্বে বিচার বিভাগীয় কার্যক্রম পরিচালিত হয়।