বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২০ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন অনুষ্ঠিত    শরণখোলায় ৩১৫ পিচ ইয়াবাসহ এক মাদককারবারী আটক    অভিযোগের পাহাড় আহাদের বিরুদ্ধে, তবু বহাল স্বপদে এনবিআর কর্মকর্তা!   সংহতির রাজনীতি থেকে রাষ্ট্র-পুনর্গঠন: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদৃষ্টি ও অসমাপ্ত সংলাপ   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকী প্রতিবাদে মানববন্ধন   চাঁপাইনবাবগঞ্জের শিক্ষাব্যবস্থায় প্রশ্ন, ভালো ফলের বিপরীতে একাধিক প্রতিষ্ঠানে বিপর্যয়   ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন   
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম   (ভিজিট : ৭১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাটের মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং দেশে বিদেশি বিনিয়োগের প্রবাহ বাড়াতে একটি স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মোংলা বন্দরকেন্দ্রিক অঞ্চলকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে এ অঞ্চলের অবদান আরও বাড়ানো হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশের পক্ষে ইনভেস্ট বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং স্বাক্ষর করেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে আধুনিক পরিবহনব্যবস্থা, বৃহৎ লজিস্টিকস নেটওয়ার্ক, বিশেষায়িত শিল্প অবকাঠামো, টেকসই জ্বালানি ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]