মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬ ● ১৮ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ধর্মের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির   এসআরবি ও শিল্প পুলিশ প্রধানসহ পুলিশের শীর্ষ পর্যায়ে ছয় কর্মকর্তার রদবদল   তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর   ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত   চার দিন গ্যাস বন্ধের খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার   যুক্তরাজ্যের ভিসানীতিতে পরিবর্তন, পাঁচ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ পরিচর্যাকর্মীদের   মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় শাহজালাল রুমীকে আত্মসমর্পণের নির্দেশ   
হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর উদ্যোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ৬৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। এসব সম্পত্তি বিক্রি করে পাওয়া অর্থ জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে বিতরণের ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, এখন পর্যন্ত দুই ট্রাইব্যুনালে আটটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব রায়ে আসামিদের বিভিন্ন দণ্ডের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই পলাতক। ফলে তাঁরা যেকোনোভাবে নিজেদের সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করে দিতে পারেন বলে আশঙ্কা রয়েছে।

এ আশঙ্কা থেকেই পলাতক আসামিদের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ পলাতক আসামিদের সম্পত্তি দ্রুত সরকারের হেফাজতে নিতে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। আপাতত হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়ে চিঠি পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, তাঁদের সম্পত্তি নিলাম বা অন্য কোনো আইনি প্রক্রিয়ায় বিক্রি করে পাওয়া অর্থ জুলাই ফাউন্ডেশন কিংবা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে জুলাইয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণের ব্যবস্থা করবে সরকার।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]