রবিবার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশের প্রাচীন গোড় নগরীর ভারতীয় সীমান্তে ইতিহাসের সাক্ষী প্রাচীন    দুবলার চরে শুঁটকি মৌসুম ঘিরে প্রস্তুতি, ঋণ ও বনদস্যুর আতঙ্কে জেলেরা   সখিপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আহমেদ আযম খান   আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন    এলেঙ্গায় হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪   ঝিকরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন   মধ্যপাড়া খনিতে জিটিসি কর্তৃক পাথর উত্তোলনে নতুন মাইলফল!   
জামিন পেতে হাইকোর্টে ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম   (ভিজিট : ৪৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অর্থ আত্মসাতের মামলায় কারাগারে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন আবেদনের ওপর আগামীকাল রোববার হাইকোর্টে শুনানি হবে।

আদালতের নির্ধারিত কার্যতালিকা অনুযায়ী, বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি অনুষ্ঠিত হবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় নজরুল ইসলামসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। ২০২৫ সালের ৩১ জুলাই দুদকের উপপরিচালক সৈয়দ আতাউল কবির ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে রাজধানীর তোপখানা রোডের একটি জমি ও স্থাপনা অনিয়মের মাধ্যমে ২০৭ কোটি ৩৬ লাখ টাকায় কেনাবেচা করেন। এ লেনদেনের মাধ্যমে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রায় ৪৫ কোটি টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ওই অর্থ নজরুল ইসলাম, তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অর্থের উৎস, অবস্থান ও প্রকৃতি গোপন করে আসামিরা অর্থ পাচার প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অপরাধ করেছেন।

মামলায় গ্রেপ্তারের পর থেকে কারাগারে রয়েছেন নজরুল ইসলাম। এর আগে মহানগর দায়রা জজ আদালতে একাধিকবার জামিনের আবেদন করলেও তা নাকচ হয়। পরে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন। ওই আবেদনের ওপরই আগামীকাল শুনানি হওয়ার কথা রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]