বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’: আওয়ামী লীগকে শফিকুর রহমান   কক্সবাজারে ১৪ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন   গ্রিড বিপর্যয়ে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, অন্ধকারে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালের বহু এলাকা   ভারতের অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, বাতাসের গতি ১৫০ কিমি   মানিক পশারীর দাফনে বাধা, জামায়াতের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে সদস্যের তদন্ত কমিটি   দুই হাত নেই, পা দিয়ে লিখেই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর বিউটি   নির্বাচনে হারলেও যেভাবে আরও কয়েক মাস ক্ষমতায় থাকতে পারেন নেতানিয়াহু   
আইজিপির বক্তব্য অপরাধ দমনে সময়োপযোগী: বিপিএসএ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১১৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের পরিবর্তিত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশের আইনগত ক্ষমতার যথাযথ প্রয়োগ, পেশাগত দায়িত্ব পালন এবং জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পরিস্থিতি বিবেচনায় যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুলিশ সদস্যদের পেশাগত আত্মবিশ্বাস ও দায়িত্ব পালনের সক্ষমতা নিশ্চিত করা প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়, সোমবার পুরান ঢাকার চকবাজারে একটি কমিউনিটি ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্যকে প্রচলিত আইন ও বিধিবিধানের আলোকে বিবেচনা করা উচিত। বক্তব্যটির মূল তাৎপর্য হলো, আইনের সীমার মধ্যে থেকে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং পুলিশ সদস্যদের পেশাগত আত্মবিশ্বাস ও দায়িত্ব পালনের সক্ষমতা বজায় রাখা।

বিপিএসএ জানায়, বাংলাদেশ পুলিশ সব সময় সংবিধান ও প্রচলিত আইন অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করে। সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা, আইনানুগ দায়িত্ব পালন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ অঙ্গীকারবদ্ধ। দণ্ডবিধি, ১৮৬০; ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮; পুলিশ আইন, ১৮৬১ এবং পুলিশ রেগুলেশনস অব বেঙ্গলসহ প্রচলিত আইন ও বিধিবিধানে পুলিশের ক্ষমতা ও দায়িত্বের সুস্পষ্ট কাঠামো নির্ধারিত রয়েছে। এসব বিধানের যথাযথ প্রয়োগের পাশাপাশি মানবাধিকার, সাংবিধানিক অধিকার ও জবাবদিহি নিশ্চিত করাও পুলিশের অঙ্গীকার।

বিবৃতিতে আরও বলা হয়, পুলিশের আইনানুগ কঠোরতাকে একদিকে নৈতিকতাবর্জিত দমননীতি হিসেবে দেখা এবং অন্যদিকে অপরাধ দমনে নিষ্ক্রিয়তাকে দুর্বলতা হিসেবে বিবেচনা করার প্রবণতা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করতে পারে।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় চারজন নিহত এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। এ পরিস্থিতি পুলিশ সদস্যদের নিরাপত্তা ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে। আইন ও বিধিবিধানের যথাযথ প্রয়োগের মাধ্যমে পুলিশ সদস্যরা যেন নির্ভীক, নিরপেক্ষ ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা জরুরি।

বিপিএসএ বলেছে, রাষ্ট্রের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রাখতে শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা অপরিহার্য। জনগণ পুলিশের কাছে জানমালের নিরাপত্তা, অপরাধ দমন, ন্যায়বিচার, নিরপেক্ষতা ও জবাবদিহি প্রত্যাশা করে। এসব প্রত্যাশা পূরণে আইনানুগ ক্ষমতার যথাযথ প্রয়োগ, বিধিবদ্ধ দায়িত্ব পালন এবং পেশাদারত্ব বজায় রাখা প্রয়োজন।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, অপরাধ দমনে পুলিশ তার আইনগত ক্ষমতা প্রয়োগে দ্বিধাগ্রস্ত হলে অপরাধীরা উৎসাহিত হতে পারে। এর ফলে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাষ্ট্রব্যবস্থার কার্যকারিতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, আইনের সীমা অতিক্রম না করে দৃঢ়তা, নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনই পুলিশের প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করার অন্যতম ভিত্তি।

বিবৃতির শেষাংশে বিপিএসএ উল্লেখ করে, আইজিপির বক্তব্যকে প্রচলিত আইন ও বিধিবিধানের যথাযথ, দৃঢ় ও আইনসম্মত বাস্তবায়নের সময়োপযোগী আহ্বান হিসেবে বিবেচনা করা যেতে পারে। একই সঙ্গে পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আইনের যথাযথ প্রয়োগ, অপরাধ দমনে কার্যকর ভূমিকা এবং জননিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা আরও জোরদার করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]