মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩

শিরোনাম: শেখ হাসিনা দেশে ফিরলে আইনের আওতায় ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা   জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   আইনজীবী হতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণ   হুথিদের সঙ্গে যুদ্ধবিরতিতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের!   বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগের ঘোষণা জাপানের, ২ লাখ কর্মসংস্থানের আশা   ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সকল ব্যাংক   মাত্র ৬৮৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার, চালু হলো নতুন ট্রেন ‘মহানগর প্রভাতী’   
চট্টগ্রামে স্কুলছাত্র অপহরণ, ১০ লাখ টাকা দিয়ে মুক্তির দাবি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:০৬ পিএম   (ভিজিট : ২৫)

চট্টগ্রামের রাজভুবন এলাকায় সাত বছর বয়সী প্রথম শ্রেণির শিক্ষার্থী আইমান আবদুল্লাহকে অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, পরে ১০ লাখ টাকা দেওয়ার পর শিশুটিকে ছেড়ে দেয় অপহরণকারীরা। গত রোববার (২৫ অক্টোবর) সকালে আত্মীয়ের বাড়ির পাশের একটি খেলার মাঠ থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছে পরিবার। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পরিবারের অভিযোগ, আবুল মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে শিশুটির বাবার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই পূর্বশত্রুতার জেরে সন্ত্রসী আবুল মিয়া স্থানীয় কয়েকজনকে দিয়ে শিশুটিকে অপহরণ করিয়েছেন বলে দাবি পরিবারের। অপহরণের পর শিশুটির মায়ের কাছে ফোন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে ১০ লাখ টাকা জোগাড় করে দেওয়ার পর আইমানকে মুক্তি দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

ঘটনাটি ঘিরে এলাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা বলেন, ‌‘আমরা অফিসিয়ালি কোন অভিযোগ পাইনি। কিছু ক্ষেত্রে পরিবার ভয় পেয়ে আমাদের অভিযোগ করেন না। এই কারণে অপহরণকারীরা আরও বেশি সাহস করে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]