মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা   সৌদি আরবে হামলা হলে পূর্ণ শক্তি দিয়ে প্রতিরক্ষার ঘোষণা পাকিস্তানের   জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা   আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যে টিআইবির নিন্দা, অপসারণের দাবি   ইসরায়েলে ভোটগ্রহণ, কঠিন চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু   ‘শত্রুর সঙ্গেও ইনসাফ করতে হবে’, মানিক পশারীর মরদেহ দাফনে বাধা নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ   অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত   
ঝিনাইদহে রাতের আঁধারে দুই কৃষকের পুইশাক কেটে ফেলার অভিযোগ, ক্ষতি লাখ টাকা
মোঃ খাইরুল ইসলাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ১৮৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামে রাতের আঁধারে দুই কৃষকের পুইশাকের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।



রোববার (২৫ অক্টোবর) রাতে গ্রামের কুড়ির মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন আলআমিন ও বাহার আলী। তাঁদের ২০ শতক জমিতে চাষ করা পুইশাকের গাছ কেটে ফেলায় আসন্ন ফসল সংগ্রহের আগেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।



ক্ষতিগ্রস্ত কৃষকদের ভাষ্য, দীর্ঘদিনের পরিচর্যা ও পরিশ্রমে জমির পুইশাক প্রায় সংগ্রহের উপযোগী হয়ে উঠেছিল। আর মাত্র ১৫ দিন পর এসব ফসল তোলার কথা ছিল। পুইশাক বিক্রির অর্থ দিয়ে সংসারের ব্যয় নির্বাহের পাশাপাশি আর্থিক সংকট কিছুটা কাটিয়ে ওঠার আশা করেছিলেন তাঁরা।



কৃষকেরা জানান, জমিতে গিয়ে তাঁরা পুইশাকের গাছ কাটা অবস্থায় দেখতে পান। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। ফসল নষ্ট হওয়ায় তাঁদের প্রত্যাশিত আয় অনিশ্চিত হয়ে পড়েছে।



ঘটনার পর ক্ষতিগ্রস্ত দুই কৃষকের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের দাবি, ফসল নষ্ট করার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]