রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’   বিশ্বকাপের আগে ব্যাটিং কোচ পরিবর্তন, আশরাফুলের জায়গায় সালাহউদ্দিন   সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা   জাঁকজমক নয়, শিউলি ফুলের স্নিগ্ধতায় পরীমণির জন্মদিন উদযাপন   আজ জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে বিনিয়োগ ও বাণিজ্য   মক্কা-মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ সৌদির, ‘মিথ্যাচার’ বলছে হুথিরা   দীর্ঘ ছুটির পর আজ খুলছে সুপ্রিম কোর্ট, বিচারকাজ শুরু দুপুরে   
প্রধানমন্ত্রী গোয়েন্দা তথ্যের রেফারেন্সে কথা বলতে পারেননা: জামায়াত আমির
এ.এস.কাঁকন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম   (ভিজিট : ১৭৪)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গোয়েন্দা তথ্যের রেফারেন্স দিয়ে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন না, তিনি অন্যায় করেছেন। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তিনি প্রমাণ করুন আমরা সেই প্রমাণের অপেক্ষায় আছি। ব্যর্থতা স্বীকার করে সরকারের পদত্যাগ করা উচিত উল্লেখ করে জামায়াত আমির বলেন, উনার সরকার থাকা অবস্থায় সীমান্ত দিয়ে মদ, টাকা, অস্ত্র ঢুকবে, তাহলে এই সরকারের দরকার কী, সরকারের তো দরকার নেই, এই ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করা উচিত। শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় জামায়াত আমির সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্র মন্ত্রী পেয়েছি, যিনি সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন, কিন্তু নিজ মন্ত্রণালয় আর মাদক, অস্ত্র ও আইনশৃঙ্খলার কিছুই নিয়ন্ত্রণ করতে পারেননি। 

বাংলাদেশ জামায়াতে ইসলাম জোটগত ভাবে আগামী স্থানীয় নির্বাচনে অংশ নেবেনা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এটা লজ্জার বিষয়, জাতীয় সংসদের শৃঙ্খলার দায়িত্বে থাকা চীফ হুইফ তার এলাকায় গিয়ে বলেছেন, যে জায়গায় বিএনপির প্রার্থী বিজয়ী হবে না সেখানে কোনো বরদ্দ দেয়া হবে না। তার মানে আগে থেকে জনগণকে ভয় দেখানো হচ্ছে। এমন ভয়ভীতির মধ্য দিয়ে নির্বাচন হলে নির্বাচন সুষ্ট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনে যাওয়ার আগে আমরা অবশ্যই রাস্তা পরিষ্কার করার চেষ্টা করবো, লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা আমরা চাইবো।

বিরোধীদল সংসদেই সব সংকট দূর করতে চেয়েছিল, কিন্তু আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে সরকার। গণমাধ্যম সমাজের আয়না, সেই আয়নায় সমাজের দোষ ত্রুটি তুলে ধরার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মৌলভীবাজার জেলা জামায়াত আমির ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো: ইয়ামীর আমির আলীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমদ। 

ডা: শফিকুর রহমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর। পরে জেলা জামায়াত আয়োজিত শহরের শিল্পকলা একাডেমিতে রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]