প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:৫৪ পিএম (ভিজিট : ৬৩)

সংগৃহীত ছবি
গাজীপুর মহানগরীর কাশিমপুরে সুপ্রিম স্ট্রিজ পোশাক কারখানার গোডাউনে লাগা আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ কাজে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট অংশ নেয়। আগুন পাশের ডিবিএল গ্রুপের একটি সুতার গোডাউনেও ছড়িয়ে পড়ে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এর আগে, শনিবার সকাল ১০টা ১৪ মিনিটের দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের শৈলডুবী এলাকায় সুপ্রিম স্ট্রিজ পোশাক কারখানার গোডাউনে আগুন লাগে। পরে আগুন পাশের ডিবিএল গ্রুপের একটি সুতার গোডাউনে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিস ও কাশিমপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে আরও ইউনিট যুক্ত হয়ে আগুন নেভানোর কার্যক্রমে অংশ নেয়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান জানান, নয়টি ইউনিটের প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী তথ্যের অপেক্ষা করা হচ্ছে।