প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:৪২ পিএম (ভিজিট : ৪১)

সংগৃহীত ছবি
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তফশিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে সোমবার (২৬ অক্টোবর) একটি সার্কুলার লেটার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সরকার ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফশিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ব্যাংকের শাখা বন্ধ থাকলেও এটিএম বুথ, মোবাইল আর্থিক সেবা ও অনলাইন ব্যাংকিংয়ের মতো সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা ও কার্যক্রমের ওপর নির্ভর করে চালু থাকবে।