মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩

শিরোনাম: শেখ হাসিনা দেশে ফিরলে আইনের আওতায় ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা   জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   আইনজীবী হতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণ   হুথিদের সঙ্গে যুদ্ধবিরতিতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের!   বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগের ঘোষণা জাপানের, ২ লাখ কর্মসংস্থানের আশা   ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সকল ব্যাংক   মাত্র ৬৮৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার, চালু হলো নতুন ট্রেন ‘মহানগর প্রভাতী’   
আইনজীবী হতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:৫৭ পিএম   (ভিজিট : ৩৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। তবে বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের সুযোগ বিবেচনায় নতুন নিয়মটি ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বার কাউন্সিল।

বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার সংবাদমাধ্যমকে বলেন, “আইনজীবী হিসেবে তালিকাভুক্তির বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমান শিক্ষার্থীদের বিবেচনায় নিয়ে ২০৩০ সাল থেকে এ নিয়ম কার্যকর হবে।”

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ আগস্ট বার কাউন্সিলের সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং এ-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমে নির্ধারিত বয়সসীমা অনুসরণ করা হবে।

এত দিন আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স ২১ বছর নির্ধারিত থাকলেও সর্বোচ্চ বয়সসীমা ছিল না। নতুন নিয়ম কার্যকর হলে আইন পেশায় প্রবেশের ক্ষেত্রে ন্যূনতম বয়সের পাশাপাশি সর্বোচ্চ বয়সের শর্তও মানতে হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]