শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ‘সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা’:আব্দুল হাই সাইফুল্লাহ   জাতীয় নির্বাচনে ভোট রক্ষায় দুর্বলতা ছিল, সিটি নির্বাচনে সেই ভুল হবে না: জামায়াত আমির   মোজতবা খামেনি পুরোপুরি সুস্থ, আড়াল থেকেই দেশ পরিচালনা করছেন: ইরানি কূটনীতিক   ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত   কক্সবাজারে আবাসন সংকট: বালিয়াড়িতে রাত কাটাচ্ছেন শত শত পর্যটক   নতুন প্রজন্মের কাছে আহ্ছানিয়া দর্শন তুলে ধরতে ‘আহ্ছানিয়া জীবন’ বুকলেট প্রকাশ   নির্বাচনে হট্টগোল করলে বিএনপির নেতাকর্মীরাও ছাড় পাবেন না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম   
আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না: অমিত শাহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:২৬ পিএম   (ভিজিট : ১৬৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতে আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে না পেরে কংগ্রেস এখন ভোট চুরির অভিযোগ তুলছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ৬২তম জন্মদিনে দিল্লিতে যমুনা নদী পরিষ্কারের জন্য ৮ হাজার ৯৪১ কোটি টাকার একটি প্রকল্প উদ্বোধনকালে এসব কথা বলেন অমিত শাহ।

তিনি অভিযোগ করেন, অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন রাহুল গান্ধী ও তার দল। এ কারণেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে কংগ্রেসের এত আপত্তি বলে দাবি করেন তিনি।

এসআইআর বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ আন্দোলনে নেমেছে। গত ১৩ অক্টোবর রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লিতে মিছিলও করে বিরোধীরা। একই সময়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনও কেন্দ্রীয় সরকারকে চাপে রেখেছিল। তবে হিন্দু ধর্মীয় উৎসবের কারণে আন্দোলনের গতি কমে যায়।

সম্প্রতি বিজেপি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে দাবি করে, রাহুল গান্ধী চার দিনের সফরে ভিয়েতনাম যাচ্ছেন। এ প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, ‘আমি জানি, আমার কথা আপনি এখন শুনতে পাবেন না। কারণ, আপনি বিদেশের কোথাও বসে আছেন। এসব বিষয়ে আপনি কখনো ব্যাখ্যাও দেন না। সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে দিল্লিতে ফেরার পর আমার কথা শুনে রাখুন আগামী ৩০ বছরেও আপনি ক্ষমতায় আসতে পারবেন না।’

নির্বাচনে ভোট চুরির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি ধারাবাহিকভাবে নির্বাচনে জয়ী হচ্ছে, আর তা নিয়েই বিরোধীদের সমস্যা। এ কারণেই তারা ভোট চুরির অভিযোগকে পরাজয়ের অজুহাত হিসেবে ব্যবহার করছে।

রাহুল গান্ধীকে উদ্দেশ করে অমিত শাহ আরও বলেন, ‘রাহুলজি, আপনি শুধু ভোট চুরির কথা বলেন। কারণ, আপনি অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চান এবং তাদের ভোটগুলো ধরে রাখতে চান।’

বিজেপির দীর্ঘদিন ক্ষমতায় থাকার সম্ভাবনা নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে অমিত শাহ বলেন, তিনি যখন বলেন বিজেপি আরও ৩০ বছর ক্ষমতায় থাকবে, তখন বিরোধীরা ভোট চুরির অভিযোগ তোলে। এমনকি নির্বাচনের ফলাফল কীভাবে আগাম জানা যাচ্ছে, সে প্রশ্নও করা হয়।

নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমি এই দেশেই জন্মেছি, এখানেই থাকি এবং এখানেই মারা যাব। প্রতি ছয় মাস অন্তর আমাকে বিদেশে যেতে হয় না। আমি এই দেশের মানুষের মাঝেই বসবাস করি।’

বিরোধীদের আন্দোলনকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, রাজনৈতিক কৌশল প্রয়োগ করে কিংবা জনরোষ সৃষ্টি করে জনগণের রায় পরিবর্তন করা সম্ভব নয়। শুধু আন্দোলন বা অবস্থান কর্মসূচি পালন করে নির্বাচনে জয়ী হওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]