প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:১৭ পিএম (ভিজিট : ৭২)

সংগৃহীত ছবি
আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) চলতি বছরের প্রতিবেদনে ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম। এ সূচকে বাংলাদেশের স্কোর ০.৩৯।
তবে অবস্থানগত উন্নতির পাশাপাশি আইনের শাসন সূচকে বিশ্বের ১৫তম সর্বোচ্চ অগ্রগতি অর্জনকারী দেশ হিসেবে উঠে এসেছে বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আইনের শাসনের সূচকে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এ অঞ্চলে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নেপাল। এরপর দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা এবং তৃতীয় স্থানে রয়েছে ভারত। বাংলাদেশের পর তালিকায় রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
বিশ্বব্যাপী আইনের শাসন সূচকে শীর্ষস্থান দখল করেছে ইউরোপের দেশগুলো। তালিকার প্রথম পাঁচটি অবস্থানে রয়েছে যথাক্রমে ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন ও লুক্সেমবার্গ।