শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: সখিপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে চা-আড্ডায় এয়ার কমোডর আবু রায়হান   বেশি মানুষ উঠলেই দুলতে থাকে কাঠের পুল!   চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল   সংরক্ষিত নারী আসনের এগিয়ে আশিফা আশরাফী পাপিয়া   ঝিকরগাছায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত    বল্লায় জীয়ন মেডিকেল সার্ভিসেসের রজতজয়ন্তী ও নতুন ভবনের উদ্বোধন   প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকায় ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে   
সখিপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে চা-আড্ডায় এয়ার কমোডর আবু রায়হান
জাহিদুল ইসলাম,‎ সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ৭৯)

 নিজ এলাকার মানুষের সঙ্গে সময় কাটাতে পূজার ছুটিতে  সখিপুরে এসেছেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডর আবু রায়হান। এ উপলক্ষে সখিপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ চা-আড্ডায় মিলিত হন তিনি।
‎
‎আজ অনুষ্ঠিত এ আড্ডায় স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আন্তরিক মতবিনিময় করেন এয়ার কমোডর আবু রায়হান। এ সময় উপস্থিত ছিলেন সখিপুর পি.এম. পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, সখিপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্যসচিব আনোয়ার কবির, কালিদাস কলতান বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম বাদলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিক।
‎
‎নিজ এলাকার পরিচিতজন ও সাংবাদিকদের সঙ্গে এ আড্ডায় এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে সময় কাটান উপস্থিত অতিথিরা।
‎
‎চা-আড্ডা শেষে এয়ার কমোডর আবু রায়হান উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সঙ্গে এক আনন্দঘন মুহূর্তে গ্রুপ ছবিতে অংশ নেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]