শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: সখিপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে চা-আড্ডায় এয়ার কমোডর আবু রায়হান   বেশি মানুষ উঠলেই দুলতে থাকে কাঠের পুল!   চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল   সংরক্ষিত নারী আসনের এগিয়ে আশিফা আশরাফী পাপিয়া   ঝিকরগাছায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত    বল্লায় জীয়ন মেডিকেল সার্ভিসেসের রজতজয়ন্তী ও নতুন ভবনের উদ্বোধন   প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকায় ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে   
ঝিকরগাছায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:৩৪ এএম   (ভিজিট : ৭৪)

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পৌর ও উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২২অক্টোবর) বিকালে সংগঠনের উপজেলা সভাপতি নাজমুল হক নাজুর সভাপতিত্বে প্রেসক্লাব কনফারেন্স রুমে আয়োজিত 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ আহবায়ক কবির হোসেন বাবু।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি আগামী ২৭ অক্টোবর দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করতে  সাংগঠনিক পূর্ণ প্রস্তুতি গ্রহণ ও ঐক্য জোরদার করার আহ্বান জানান। 

তিনি প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশকে মহাসমাবেশে রূপান্তরিত করতে পৌর ও উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেন। 

পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোনাজ্জেল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল,ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের সহ-সভাপতি নুরুন্নবী খান শিপন, যুগ্ম-সম্পাদক বুলবুল আহমেদ,সাবেক যুগ্ম-আহবায়ক মোখলেছুর রহমান মন্টু, মনিরুল ইসলাম, আব্দুল আজিজ, আব্দুল হাই লাভলু, মারুফ বিশ্বাস, আব্দুল আলিম, মশিয়ার রহমান, নাহিদুজ্জামানসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা রফিকুল ইসলাম মুকুল, খালেদুর রহমান উজ্জল, তৌহিদুল ইসলাম রাজু, রবিউল ইসলাম মিলন, নজরুল ইসলাম, হজরত আলী, আব্দুল মাজেদ, মেহেদী হাসান কাকন, আশরাফ হোসেন সাগর, হাদিউজ্জামান রাব্বি, আসিফ রেজা, এমামুল রাজিব সবুজ, আতিকুজ্জামান টিটো, সাইফুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ। 

সভায় বক্তারা আগামী ২৭ অক্টোবর যশোর জেলা যুবদলের উদ্যোগে যশোরের যুবসমাবেশ এবং ২৮ অক্টোবর ঝিকরগাছায় জাতীয়তাবাদী যুবদলের  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে সফল করতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান। 

এছাড়া সভা থেকে ঝিকরগাছা পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আমিনুর ইসলামের নামে হওয়া মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করা হয়। 










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]