শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: সখিপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে চা-আড্ডায় এয়ার কমোডর আবু রায়হান   বেশি মানুষ উঠলেই দুলতে থাকে কাঠের পুল!   চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল   সংরক্ষিত নারী আসনের এগিয়ে আশিফা আশরাফী পাপিয়া   ঝিকরগাছায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত    বল্লায় জীয়ন মেডিকেল সার্ভিসেসের রজতজয়ন্তী ও নতুন ভবনের উদ্বোধন   প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকায় ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে   
সংরক্ষিত নারী আসনের এগিয়ে আশিফা আশরাফী পাপিয়া
মোঃ সাজেদুল হক সাজু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:৩৬ এএম   (ভিজিট : ৭৪)

সদ্য শূন্য হওয়া সংরক্ষিত নারী সংসদীয় আসনে নতুন করে মনোনয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা, সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা এবং আইন ও নীতিনির্ধারণে ভূমিকা রাখার সক্ষমতাকে গুরুত্ব দেওয়ার দাবি উঠেছে। এমতাবস্থায়  জেলার তৃণমূলের সর্বস্তরের দলীয় নেতা কর্মীরা জেলার উন্নয়নের সার্থে  সাবেক এমপি ও সুবক্তা  সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া পক্ষে জোরালো মতামত ব্যাক্ত করেছেন। কেননা বিগত নির্বাচনে বিএনপি মনোনীত তিনজন  প্রার্থীই  পরাজিত  হয়েছেন। 

চাঁপাইনবাবগঞ্জ বিএনপির বিভিন্ন স্তরের দলীয়  নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াকে এ আসনের  জন্য একজন যোগ্যতা সম্পন্য নেতা ও কর্মী বান্ধব হওয়ার দাবী করেছেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা  তোসিকুল ইসলাম তসি বলেন, দলীয় নেতাকর্মীদের ভাষ্য, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে শুধু রাজনৈতিক আনুগত্য নয়, সংসদে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা, রাজনৈতিক অভিজ্ঞতা, আইন ও নীতিনির্ধারণ সম্পর্কে জ্ঞান এবং যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপনের দক্ষতাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এমতাবস্থায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সংরক্ষিত নারী আসনের  সংসদ সদস্য হিসেব যতেষ্ট শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনায় আনা যেতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলা  ভাইস চেয়ারম্যান  বিএনপি নেতা নজরুল ইসলাম বলেন   একজন সদস্যকে আইন প্রণয়ন, সংসদীয় বিতর্ক, বিভিন্ন কমিটির কার্যক্রম এবং সরকারের জবাবদিহির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করার সকল যোগ্যতা সাবেক জেলা সাধারণ  সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার রয়েছে। 

তিনি আরও এর আগে সংসদ সদস্য হিসেবে সঠিক ভাবে  দায়িত্ব পালন করেছেন এবং বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে দলের দুঃসময়ে তৃনমুলের কর্মিদের পাশে ছিলেন। 

তিনি  দাবি,করে বলেন  তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা সংরক্ষিত নারী আসনে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিবেচনায় শতভাগ  যোগ্য।

তৃনমুল পর্যায়ের কর্মীদের দাবি  মনোনয়ন প্রত্যাশীদের ক্ষেত্রে একই মানদণ্ডে যোগ্যতা, রাজনৈতিক ও সংসদীয় অভিজ্ঞতা, আইন ও নীতিনির্ধারণে ভূমিকা এবং জনসম্পৃক্ততার ইতিহাস মূল্যায়নের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। তাঁদের মতে, এতে মনোনয়ন প্রক্রিয়ায় যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়টি আরও গুরুত্ব পাবে।

চাঁপাইনবাবগঞ্জ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের প্রত্যাশা, দলের মনোনয়ন বোর্ড সম্ভাব্য প্রার্থীদের সামগ্রিক রাজনৈতিক ও সংসদীয় ভূমিকা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। এ ক্ষেত্রে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার নামও বিবেচনায় রাখার দাবি তাঁদের।

সংরক্ষিত নারী আসনের সাংবিধানিক গুরুত্ব বিবেচনায় নিয়ে যোগ্য ও অভিজ্ঞ নারীকে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়ার বিষয়টিকে তাঁরা অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিএনপির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সংরক্ষিত নারী আসনটিতে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা এক ডজনের বেশি। অঙ্গসংগঠনের দীর্ঘদিনের সক্রিয় নেত্রীদের পাশাপাশি সংসদে ভূমিকা রাখার যোগ্য নারীদেরও বিবেচনা করা হবে। তবে সব দিক পর্যালোচনা করে প্রার্থী চূড়ান্ত করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।   ফলে আলোচনায় থাকা নামগুলো সম্ভাব্য প্রার্থী হিসেবেই বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে আসনটি ঘিরে কেন্দ্রীয় ও তৃণমূলের নেত্রীদের তৎপরতা বাড়লেও শেষ পর্যন্ত কে মনোনয়ন পাবেন, তা নির্ভর করছে দলের চূড়ান্ত সিদ্ধান্তের উপর।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]