শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: সখিপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে চা-আড্ডায় এয়ার কমোডর আবু রায়হান   বেশি মানুষ উঠলেই দুলতে থাকে কাঠের পুল!   চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল   সংরক্ষিত নারী আসনের এগিয়ে আশিফা আশরাফী পাপিয়া   ঝিকরগাছায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত    বল্লায় জীয়ন মেডিকেল সার্ভিসেসের রজতজয়ন্তী ও নতুন ভবনের উদ্বোধন   প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকায় ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে   
বল্লায় জীয়ন মেডিকেল সার্ভিসেসের রজতজয়ন্তী ও নতুন ভবনের উদ্বোধন
আব্দুস সাত্তার, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:৩২ এএম   (ভিজিট : ৫৩)

‘নির্ভরযোগ্য চিকিৎসাসেবায় আস্থার ২৫ বছর’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা বাজারে জীয়ন মেডিকেল সার্ভিসেসের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উৎসব ও নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বল্লা বাজারের বড় মসজিদসংলগ্ন জীয়ন মেডিকেল সার্ভিসেসের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বল্লা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের ইমাম ও খতিব শাইখ ওবায়দুল্লাহ বিন আব্দুল ওয়াহহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাহবুল আলম সেলিম।
এতে বক্তব্য দেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যাপক ও সার্জারি বিভাগের প্রধান ডা. জাহাঙ্গীর মোহাম্মদ সরোয়ার, টাঙ্গাইল মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আনিছুর রহমান, অধ্যাপক ডা. ফিরোজ খান, টাঙ্গাইল মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোফাজ্জল হোসেন তুষার, বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহা, বল্লা এলাকার জমঈয়তে আহলে হাদিসের সাধারণ সম্পাদক আলহাজ শুকুর মাহমুদ এবং দারুল ইসলাম মুহাম্মদিয়া বল্লা মাদ্রাসার অধ্যক্ষ শাইখ আব্দুল মান্নান প্রমুখ।

বক্তারা বলেন, আজ থেকে ২৫ বছর আগে বল্লা বাজারে জীয়ন মেডিকেল সার্ভিসেসের যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ এই পথচলায় প্রতিষ্ঠানটি স্থানীয় মানুষের চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে একটি পরিচিত নাম হিসেবে গড়ে উঠেছে। সময়ের সঙ্গে মানুষের চিকিৎসাসেবার চাহিদা বেড়েছে। সেই চাহিদা বিবেচনায় রেখে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন ও নতুন ভবন চালুর উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

তাঁরা আরও বলেন, চিকিৎসাসেবা মানুষের মৌলিক চাহিদার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করা প্রয়োজন। এ ক্ষেত্রে বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে। চিকিৎসাসেবার মান বজায় রাখা, রোগীদের সঙ্গে আন্তরিক আচরণ এবং সঠিক পরামর্শ দেওয়ার মাধ্যমে মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে হবে।

বক্তারা জীয়ন মেডিকেল সার্ভিসেসের দীর্ঘ ২৫ বছরের পথচলার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানান। পাশাপাশি ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি যেন সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দিয়ে যেতে পারে, সে প্রত্যাশা ব্যক্ত করেন।

রজতজয়ন্তী উৎসব ও নতুন ভবনের উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় চিকিৎসক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

২৫ বছরের পথচলা পূর্ণ করে নতুন ভবনে কার্যক্রম সম্প্রসারণের মধ্য দিয়ে জীয়ন মেডিকেল সার্ভিসেসের সামনে চিকিৎসাসেবার পরিসর আরও উন্নত করার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয় মানুষের প্রত্যাশা, প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও আস্থা ও নির্ভরযোগ্যতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে যাবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]