শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: সখিপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে চা-আড্ডায় এয়ার কমোডর আবু রায়হান   বেশি মানুষ উঠলেই দুলতে থাকে কাঠের পুল!   চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল   সংরক্ষিত নারী আসনের এগিয়ে আশিফা আশরাফী পাপিয়া   ঝিকরগাছায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত    বল্লায় জীয়ন মেডিকেল সার্ভিসেসের রজতজয়ন্তী ও নতুন ভবনের উদ্বোধন   প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকায় ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে   
প্রধানমন্ত্রীর জাপান সফরের আগেই ঢাকায় ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৩৭ পিএম   (ভিজিট : ১১৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত জাপান সফরের আগে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় তিনি ঢাকায় অবস্থান করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও সমন্বয়ের দায়িত্ব নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মু. নজরুল ইসলামকে টোকিওতে পাঠানো হয়েছে।

ইতোমধ্যে ড. নজরুল ইসলাম টোকিওতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনা এবং সফরের প্রস্তুতি সমন্বয়ে অন্য কর্মকর্তাকে টোকিওতে পাঠানোর বিষয়টিকে অস্বাভাবিক হিসেবে দেখা হচ্ছে। তবে এ সিদ্ধান্তের পেছনের কারণ স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। আপাতদৃষ্টিতে প্রধানমন্ত্রীর জাপান সফরসংক্রান্ত কার্যক্রম থেকে দাউদ আলী দূরে থাকছেন।

২০২৪ সালের ১২ ডিসেম্বর জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. দাউদ আলী। এর আগে তিনি রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।

দাউদ আলী বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। কূটনৈতিক জীবনে তিনি টোকিও, প্রিটোরিয়া ও লন্ডনে বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন দাউদ আলী। পাশাপাশি মন্ত্রণালয়ের সদর দপ্তরে বিভিন্ন অনুবিভাগে একাধিক পদে কাজ করেছেন তিনি।

দাউদ আলী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]