বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: আগে ব্যাটিংয়ে নেমে ফাইনালে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ   উত্তরাখণ্ডের স্বীকৃত মাদরাসায় শুক্রবারের বদলে রোববার সাপ্তাহিক ছুটি কার্যকর   আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন   আগামীকাল উন্মোচন হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপের ট্রফি   ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা   মাগুরায় বাস কাউন্টার থেকে উদ্ধার হলো যুবদল নেতার মরদেহ, মাথার পেছনে ছিদ্র!   শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর   
সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:২৫ পিএম   (ভিজিট : ৩২৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করে দেশের ভেতরে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, পলাতক স্বৈরাচারী শক্তি দেশের কয়েকটি কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আখচাষিদের মধ্যে প্রণোদনা বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমাদের কাছে গোয়েন্দাদের খবর আছে। দেশের কয়েকটি কল-কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে আমি পরিষ্কার করে হাজারও মানুষের সামনে একটি কথা বলতে চাই—পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, যে স্বৈরাচার পালিয়ে গেছে তারা অর্থ সরবরাহ করছে।”

তিনি আরও বলেন, “অর্থ সরবরাহ করে তারা কাদের সাহায্য করছে? এই যে কিছু লোক আছে যারা বিভ্রান্তি ছড়ায় দেশে, যারা মিথ্যা কথা বলে নির্বাচনের আগে বিভিন্ন টিকিট বিক্রির চেষ্টা করেছিল—এই দুই পক্ষ এক হয়েছে। একজন পয়সা দিচ্ছে সীমান্তের ওপার থেকে, আরেকজন এখানে বসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, পালিয়ে যাওয়ার আগে স্বৈরাচারী শক্তি শত শত মানুষকে হত্যা করেছে। শহীদদের স্মরণে ঢাকায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। বিএনপি একাত্তরের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলন—উভয়কেই ধারণ করে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের পাশে বিএনপি দাঁড়িয়েছে। শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা চলছে। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।

একাত্তরে যারা জনগণের সঙ্গে প্রতারণা করেছিল, তারাই ২০২৪ সালের জুলাই আন্দোলনেও প্রতারণা করেছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জুলাইয়ের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধনের অনুষ্ঠানে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যারা মুখে জুলাই আন্দোলনের চেতনার কথা বলে, তাদেরও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু ওই দলগুলোর কোনো প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

তিনি বলেন, “অর্থাৎ একাত্তর সালে তারা জনগণকে যেভাবে ধোঁকা দিয়েছে, ঠিক একইভাবে আমরা দেখেছি চব্বিশের জুলাই আন্দোলনেও তারা ধোঁকা দিয়েছে। তারা মুখে একটি বলছে। আর তাদের কর্মে আমরা আরেকটি কাজ ও প্রতিফলন দেখতে পাচ্ছি।”

নির্বাচনের আগে বিভিন্ন ধরনের ‘টিকিট’ বিক্রির প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, জনগণ এসব কথায় বিভ্রান্ত হয়নি। ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালু রাখার বিষয়ে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এসব কর্মসূচি অব্যাহত রাখার পক্ষে জনগণের অবস্থান থাকলে আগামী পাঁচ বছরও বিএনপিকে সমর্থন দিতে হবে। একই সঙ্গে যেসব রাজনৈতিক দল ১৯৭১ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং দেশকে ভিন্ন পথে পরিচালিত করতে চেয়েছে, তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]