প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:০৭ পিএম (ভিজিট : ১৮৩)

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম সংসদ অধিবেশন আহ্বান করলেন তিনি।
আগামী ৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।
বুধবার জাতীয় সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন।
গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগের দিন সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি।
মির্জা ফখরুল রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগে গত ১১ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।