প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:২৭ এএম (ভিজিট : ৮৭)

সংগৃহীত ছবি
ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীরকে কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন নিজ বাহিনীতে ফিরে যাওয়ার প্রায় এক মাস পর কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক নিয়োগ দেওয়া হলো।
একই প্রজ্ঞাপনে কারা মহাপরিদর্শকের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে নিজ বাহিনীতে ফেরানোর আদেশও দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কর্নেল সাইদুল ইসলাম।
এর আগে গত আগস্টের প্রথম দিকে কারা মহাপরিদর্শকের পদ থেকে সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে নেয় সরকার।