সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগীর সংখ্যা কমবে: রাষ্ট্রপতি   ভবিষ্যতে বাংলাদেশের বিমানবহরে থাকবে ২০০টির বেশি উড়োজাহাজ: বিমানমন্ত্রী   জনগণের অর্থের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী   সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ   শরণখোলায় আম গাছ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার   ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান   যুক্তরাষ্ট্রে বাড়িতে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৯   
দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন বিএনপির নেতা-কর্মীরা: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:২৩ পিএম   (ভিজিট : ৮৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে দেশের প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে দলের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা নির্বিঘ্ন ও নিরাপদ করার বিষয়ে সভায় আলোচনা হয়েছে। একই সঙ্গে উৎসবের আনন্দ যেন সবাই মিলেমিশে ভাগ করে নিতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে তাঁদের করণীয় এবং ইতিমধ্যে নেওয়া পদক্ষেপগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

রিজভী আরও বলেন, দেশের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন মহল নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। তবে দক্ষ ব্যবস্থাপনা ও সুশাসনের মাধ্যমে সরকার এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, এ বিষয়ে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তাঁরা প্রতিটি পূজামণ্ডপে সতর্ক প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন, যাতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদ্‌যাপন করা যায়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]