রবিবার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: পুলিশ-সন্ত্রাসী যোগসাজশের অভিযোগ, খেসারত দিচ্ছে জনগণ: হুইপ বকুল   ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ৯/১০ মার্চ   দিল্লিতে বিক্ষোভকারীদের ধরপাকড়, প্রকাশ রাজ-অনুরাগ কাশ্যপসহ তারকাদের ক্ষোভ   পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ প্রদেশে, বন্ধ বিমান চলাচল   দিল্লিতে বিক্ষোভে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠি আটক   এসএসসিতে অকৃতকার্যদের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার ভাবনা সরকারের   ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফেরাতে বছরে ৬০ হাজার কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক   
আজ ভাস্কর পাপিয়ার জন্মদিন
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:২৭ পিএম   (ভিজিট : ১৪৩)

খ্যাতিমান ভাস্কর হাবীবা আখতার পাপিয়ার জন্মদিন আজ শনিবার (১০ অক্টোবর)। তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

১৯৭৭ সালের ১০ অক্টোবর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স সম্পন্ন করেছেন।

ভাস্কর্য শিল্পে এই মুহূর্তে নারী শিল্পীদের মধ্যে তিনি বেশ খ্যাতিমান। দুটো একক ভাস্কর্য প্রদর্শনীর পাশাপাশি দেশে-বিদেশে বেশকিছু দলীয় প্রদর্শনীতে তিনি অংশ নিয়েছেন। নেপাল, মালয়েশিয়া, ভুটান, জার্মানিসহ একাধিক দেশে অনুষ্ঠিত প্রদর্শনিতে তার শিল্পকর্ম আলাদাভাবে মনোযোগ কেড়েছে। স্মৃতি, নারীমুক্তি, স্পেস ও ফর্ম তার ভাস্কর্য নির্মাণের অন্যতম বিষয়।

পাপিয়া জুলাই অভ্যুত্থান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভাস্কর্য কর্মশালা পরিচালনা করেছেন গত বছর। ব্রোঞ্জ কাস্টিং মাধ্যমে আধুনিক ভাস্কর্যভুবনে তার কর্মের খ্যাতি দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। তিনি একজন প্রশিক্ষিত ফ্যাশন ডিজাইনারও।

রাজনীতি সচেতন ভাস্কর পাপিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মাটি ও মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শের একজন সক্রিয় অনুসারী তিনি। তাকে উৎসর্গ করে একটি একক প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা করছেন তিনি।

জন্মদিন উপলক্ষ্যে এক শুভেচ্ছা বার্তায় ভাস্কর পাপিয়া সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। আগামী ডিসেম্বরে তিনি তার সাম্প্রতিক শিল্পকর্ম দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করবেন বলে জানান। 

পাপিয়া শিল্পকলায় পেয়েছেন সরকারি ও বেসরকারি সম্মাননা ও পুরস্কার। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগ্রহশালায় আছে তার একাধিক শিল্পকর্ম।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]