সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ   সামরিক পদক্ষেপ বা নিষেধাজ্ঞায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সমাধান সম্ভব নয়: আরাগচি   প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, আলোচনায় বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন বিষয়   টাঙ্গাইলে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২   সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান   দেড় দশক পর চাকরিতে ফিরলেন হাসিনার বিরুদ্ধে মামলা করা দুদকের কর্মকর্তা   ট্রাম্প-তারেকের ছবি হোয়াইট হাউসের, দূতাবাসও শেয়ার করেছে: মাহদী আমিন   
প্রধানমন্ত্রীর বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১২:১৩ পিএম   (ভিজিট : ৬৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে নিজের বাসভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করে গত তিন দিনে ১ হাজার ইউনিট বিদ্যুৎ নিজে ব্যবহার করেছেন এবং ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডি (এলজি)-দের অংশগ্রহণে ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ তিনি এ তথ্য জানান। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী উপস্থিত ছিলেন।

মীর শাহে আলম বলেন, সমবায় ভবনসহ সব জাতীয় ভবনের ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো হবে। এসব ভবনের নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি সৌরবিদ্যুৎ উৎপাদনকে ব্যবসায়িকভাবে পরিচালনার ওপরও গুরুত্ব দেন।

দুর্গাপূজা সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইউএনওদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ কাজে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

ইউএনওদের জন্য একটি ঐচ্ছিক তহবিলের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মীর শাহে আলম। তিনি বলেন, এলাকার দরিদ্র মানুষ জরুরি প্রয়োজনে ইউএনওদের কাছে সহায়তা চান। তাই তাৎক্ষণিকভাবে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার জন্য প্রত্যেক ইউএনওর জন্য একটি ঐচ্ছিক ফান্ড থাকা জরুরি। জনপ্রশাসন মন্ত্রণালয় এ অর্থের ব্যবস্থা করতে না পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজস্ব আয় থেকে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেবে।

উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়েও সমাধানে পৌঁছানোর কথা জানান তিনি।

মীর শাহে আলম বলেন, বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। অতীতে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে অনেক কর্মকর্তা চাকরি হারিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। তবে বিএনপি সরকার কোনো কর্মকর্তাকে দিনের ভোট রাতে করা বা ডামি নির্বাচনের মতো কোনো কাজে যুক্ত হতে বলবে না বলে দাবি করেন প্রতিমন্ত্রী।

মিরপুরে রাড্ডা সেন্টারের ঘটনায় উত্তরের কমিটি বাতিল এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। এ ঘটনায় সংসদ সদস্যের ব্যক্তিগত দায় সরকার নেবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]