| শিরোনাম: |

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয় ঘিরে টানা তৃতীয় দিনের মতো পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন সচেতন গ্রাহক ফোরাম ও ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।
১৬ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে দিলকুশার ইসলামী ব্যাংক টাওয়ার ও মতিঝিলের শাপলা চত্বর এলাকায় দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়।
সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের নিচে অবস্থান নেন সচেতন গ্রাহক ফোরামের নেতা-কর্মীরা। তারা বিক্ষোভ করেন এবং ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান তারা।
অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা সকাল থেকে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় অবস্থান নেন। পরে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন। একপর্যায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে অবস্থান নেন। আন্দোলনকারীদের বড় একটি অংশ চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে ঢাকায় এসেছেন।