বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৬০ পৌরসভা পেল ৫০ কোটি টাকা   বিএনপির হলেও মাদকের গডফাদারদের কোন ছাড় নেই : আইনমন্ত্রী   দিলকুশায় গ্রাহক ফোরাম, শাপলা চত্বর ঘুরে প্রেস ক্লাবে চাকরিচ্যুতরা    এসআরবি নামে র‌্যাবের যাত্রা    সংক্ষিপ্ত হচ্ছে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর   সরকারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : রুমন   শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে বিমানকর্মী   
শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে বিমানকর্মী
ভোরের পাতা ডেস্ক :
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০২ পিএম   (ভিজিট : ৩০)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় রিমান্ড শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার সজীব কাজীকে (৩১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পাঁচ দিনের রিমান্ড শেষে ১১ সেপ্টেম্বর শুক্রবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ৬ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। নিরাপত্তাকর্মীদের উপস্থিতি টের পেয়ে বিমানের কেবিনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সজীব তার শরীরে লুকানো সোনার বার দৌড়ে গিয়ে কেবিনে ফেলে দেয়। কেবিন থেকে ফেলে দেওয়া একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটি খুলে দেখা যায়, কাপড়ে মোড়ানো অবস্থায় ১২০টি সোনার বার রাখা আছে। 

পরীক্ষায় জানা যায়, উদ্ধারকৃত ১২০টি বারে মোট ১৩ হাজার ৯৯২ গ্রাম বা প্রায় ১৪ কেজি ২৪ ক্যারেট সোনা রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]