বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৬০ পৌরসভা পেল ৫০ কোটি টাকা   বিএনপির হলেও মাদকের গডফাদারদের কোন ছাড় নেই : আইনমন্ত্রী   দিলকুশায় গ্রাহক ফোরাম, শাপলা চত্বর ঘুরে প্রেস ক্লাবে চাকরিচ্যুতরা    এসআরবি নামে র‌্যাবের যাত্রা    সংক্ষিপ্ত হচ্ছে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর   সরকারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : রুমন   শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে বিমানকর্মী   
আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সম্পত্তি হস্তান্তর বিলের অসঙ্গতি তুলে ধরলেন আলেমরা
ভোরের পাতা ডেস্ক :
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ১৯)

সম্পত্তি হস্তান্তর বিলের বিভিন্ন ধারার অসঙ্গতি ও ত্রুটি তুলে ধরেছে শীর্ষস্থানীয় আলেমদের একটি প্রতিনিধিদল। বুধবার সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে বৈঠক শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রস্তাবিত নতুন আইনের বিভিন্ন ধারায় থাকা অসঙ্গতিগুলো সরাসরি আইনমন্ত্রীর সামনে তুলে ধরতেই তারা এই বৈঠকে অংশ নেন। বৈঠকে আলেমদের পক্ষ থেকে আইনের বিভিন্ন ত্রুটি নিয়ে বিস্তারিত যুক্তি উপস্থাপন করা হয়। এ সময় আইনমন্ত্রী আলেমদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কিছু বিষয়ে নোট নেন। পাশাপাশি কিছু নির্দিষ্ট ধারার পক্ষে নিজের যুক্তি ও অবস্থান তুলে ধরেন মন্ত্রী। তবে আলেম প্রতিনিধিরা মন্ত্রীর সেই যুক্তির পাল্টা জবাব দিয়ে আইনের অসঙ্গতিগুলো পুনরায় পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মাহ পরিষদের মহাসচিব মুফতি রেজাউল করিম আবরার, পরিষদের যুগ্ম মহাসচিব মুফতি শামসুদ্দোহা আশরাফী, বাংলাদেশ ফিকাহ একাডেমির মহাপরিচালক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, ইসলামবাগ মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল কাইয়ুম কাসেমী ও জামিয়াতুল মানহাল উত্তরার শাইখুল হাদিস মুফতি আদনান মাসউদ।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]