বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৫ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: আউটসোর্সিংয়ের সংশোধিত নীতিমালা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট   নিজ নির্বাচনী এলাকায় না জানিয়ে উচ্ছেদ অভিযান, বিস্ময় প্রকাশ জামায়াত আমিরের   ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা   লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল রানা লাক্সমি   মরিয়মের মৃত্যুর মামলায় আপস, এমপি গাজী নজরুলের জামিনে আপত্তি নেই   মিয়ানমার জান্তার বিমান হামলা, বাংলাদেশের সীমান্তের কাছে নিহত ৫০   নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার   
পারস্পরিক আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০ এএম   (ভিজিট : ৪০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী  মো. আসাদুজ্জামান।

আজ  আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নুয়াইমির সঙ্গে সাক্ষাৎকালে আইনমন্ত্রী এ গুরুত্বারোপ করেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে।

সাক্ষাৎকালে আইনমন্ত্রী কংগ্রেস আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীকে আতিথেয়তা এবং দেশটির অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে তাঁদের অবদানের সুযোগ করে দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি ধন্যবাদ জানান।

সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী দেশটির উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁদের প্রতি গভীর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া, আইনমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফররত বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতি প্রদত্ত উষ্ণ আতিথেয়তা ও চমৎকার ব্যবস্থাপনার জন্য সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, আইনমন্ত্রীর একান্ত সচিব মো. সাজ্জাদুর রহমান সহ বাংলাদেশ প্রতিনিধি দলের  অন্যান্য সদস্য  উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]