মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন- বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে ইজারাদারের সংবাদ সম্মেলন   সাত ঘণ্টার বৈঠক, খামেনির সুস্থতার খবর দিলেন পেজেশকিয়ান   রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতিমূলক সভা   সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির গুরুত্বপূর্ণ ফোনালাপ, আলোচনায় ড্রোন চুক্তি   হাবিবুর রহমানের নেতৃত্বে সাফল্যের পথে জামিরুন্নেসা টেকনিক্যাল ইনস্টিটিউট   সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের   জেলার পর বিভাগেও শ্রেষ্ঠ মনিকা পারভীন   
জেলার পর বিভাগেও শ্রেষ্ঠ মনিকা পারভীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:৪৯ এএম   (ভিজিট : ১৩৫)

প্রশাসনিক দক্ষতা, সততা, নিষ্ঠা ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ  শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (TEO) নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার পর এবার বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনি।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার এবং সদস্য সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে বুধবার (৩ জুন) বিকেলে জেলা পর্যায়ের বাছাই কমিটির সভা শেষে মনিকা পারভীনকে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত করা হয়। জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক সাইফুর রহমান এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু ইউসুফ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফলাফল ঘোষণা করা হয়।

শিক্ষার মানোন্নয়নে নানা উদ্যোগ

ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন মনিকা পারভীন।

এর আগে তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দায়িত্ব পালন করেন। সেখানে কর্মদক্ষতা, দূরদর্শী নেতৃত্ব ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে প্রাথমিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখেন।

সদর উপজেলায় দায়িত্ব পালনকালে বিদ্যালয়গুলোর সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নানা কার্যক্রম গ্রহণ করেন তিনি। তার উদ্যোগে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা চর্চা ক্লাস চালু করা হয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক ক্লাব কার্যক্রম, নিয়মিত প্রাত্যহিক সমাবেশ, খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক শিক্ষা নিশ্চিত করতে এসব কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

যা বললেন মনিকা পারভীন

জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে মনিকা পারভীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, “এই প্রাপ্তি আমাকে আরও দায়িত্বশীল করবে। কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য কিছু করার চেষ্টা করেছি। পুরস্কৃত হয়েছি, এটা সত্যিই আনন্দের। তবে এই অর্জন পুরো ময়মনসিংহ সদরবাসীর বলে আমি মনে করি।”

তিনি আরও বলেন, “সদর উপজেলার শিক্ষার মানোন্নয়নে প্রতিটি বিদ্যালয়ে ভাষা চর্চা ক্লাস চালু করা হয়েছে। সাংস্কৃতিক ক্লাব কার্যক্রমও চলমান রয়েছে। শিশু শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতা, প্রাত্যহিক সমাবেশ ও খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

অভিনন্দনে সহকর্মী ও শিক্ষা পরিবার

মনিকা পারভীন জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল ও শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা হিসেবে মনিকা পারভীনের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়; এটি ময়মনসিংহ সদর উপজেলার পুরো শিক্ষা পরিবারের জন্যও একটি বড় অর্জন। তার এই স্বীকৃতি অন্য শিক্ষা কর্মকর্তাদেরও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে তারা মনে করছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]