মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন- বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে ইজারাদারের সংবাদ সম্মেলন   সাত ঘণ্টার বৈঠক, খামেনির সুস্থতার খবর দিলেন পেজেশকিয়ান   রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতিমূলক সভা   সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির গুরুত্বপূর্ণ ফোনালাপ, আলোচনায় ড্রোন চুক্তি   হাবিবুর রহমানের নেতৃত্বে সাফল্যের পথে জামিরুন্নেসা টেকনিক্যাল ইনস্টিটিউট   সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের   জেলার পর বিভাগেও শ্রেষ্ঠ মনিকা পারভীন   
সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:৫৩ এএম   (ভিজিট : ১৫৬)

নেত্রকোণার দুর্গাপুরে মাদক ও বাল্য বিবাহ কে  লাল কার্ড প্রদর্শন করেছে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।  সোমবার দুপুরে প্রতিষ্ঠানটিতে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এই লাল কার্ড প্রদর্শনী হয়।  

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের  সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে ও সাংবাদিক মামুন রনবীর এর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। 

বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের  অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা সমাজসেবা অফিসার তারেক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, থানার ওসি খন্দকার শাকের আহমেদ, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন,  প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন,  দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। 

অতিথিরা বাল্যবিয়ে ও মাদকের কুফল তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সচেতনতাই পারে সমাজ থেকে এসব অনাচার চিরতরে মুছে দিতে।মাদক একটি পরিবার ও সমাজকে নিঃশেষ করে দেয়। কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। তরুণ প্রজন্মই একটি ইতিবাচক ও সুন্দর সমাজ গড়ার মূল কারিগর।  এই  ‘লাল কার্ড’ প্রদর্শন কেবল একটি কর্মসূচি নয়, এটি বাল্যবিবাহ মুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার।

 পরে মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ করার শপথ নিয়ে শিক্ষার্থীরা এসব বিষয়কে লাল কার্ড দেখান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]