শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে তরুণদের ফুটবল আয়োজন, ৭-৬ গোলে জয় রাফাত-সাকিন একাদশের   করোনার নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, বাড়ছে উদ্বেগ   হামলা-ভাঙচুরে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, বন্ধ ২৯টির কার্যক্রম   ১৬ ডিসেম্বর শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০২   ‘দুর্বল পররাষ্ট্রনীতির’ কারণে সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী   ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী   
প্রতি সপ্তাহে অন্তত একদিন ফুটবল খেলার উদ্যোগ
মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে তরুণদের ফুটবল আয়োজন, ৭-৬ গোলে জয় রাফাত-সাকিন একাদশের
টানা তৃতীয় পরাজয়ের স্বাদ পেল ইমু-ইমরান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:৩৬ এএম   (ভিজিট : ৫২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার বিনোদন ও খেলাধুলায় সম্পৃক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন একদল তরুণ। এরই ধারাবাহিকতায় প্রতি সপ্তাহে অন্তত একদিন ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে।

গতকাল রাত ৯টায় এসডিআই টার্ফে (SDI Turf) অনুষ্ঠিত হয় রাফাত-সাকিন একাদশ বনাম ইমু-ইমরান-আবির একাদশের মধ্যকার জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে রাখে। শেষ পর্যন্ত ৭-৬ গোলের ব্যবধানে ইমু-ইমরান-আবির একাদশকে পরাজিত করে রাফাত-সাকিন একাদশ।

এদিকে টানা তৃতীয়বারের মতো পরাজয়ের স্বাদ নিতে হলো ইমু-ইমরান-আবির একাদশকে। তবে জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে খেলোয়াড়দের মধ্যে ছিল সৌহার্দ্য, সম্প্রীতি ও প্রাণবন্ত অংশগ্রহণ।

আয়োজকদের মতে, তরুণদের অবসর সময়কে ইতিবাচক কাজে ব্যয় করা এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত এমন আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি পারস্পরিক বন্ধন দৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আয়োজকরা জানান, আগামী সপ্তাহের বৃহস্পতিবার একই ধারাবাহিকতায় পরবর্তী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]