প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম (ভিজিট : ৩৭)

সংগৃহীত ছবি
বাংলাদেশ ও চীনের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা আরও সম্প্রসারণ ও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে দুই দেশের বিচার বিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা।
এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও উভয়ের মধ্যে মতবিনিময় হয়।