শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩

শিরোনাম: হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের ঘোষণা   সৌদি আরবে কারখানায় আগুনে নিহত বাকি ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে   মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ৮ হাজার টাকা   তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বাবার মামলা   সাত দফা দাবি আদায়ে ঢাকা থেকে খুলনা, যশোর ও কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ   এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষার সুযোগ এক মাসের মধ্যেই   এইচএসসিতে ইংরেজি ও আইসিটিতে সবচেয়ে বেশি অকৃতকার্য, ফেল ৩ লাখ ৮২ হাজার শিক্ষার্থী   
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৫৩ এএম   (ভিজিট : ৬০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বিল্লাল হোসেন (৩৮) ও ইয়াসিন মিয়া (৩৫) নামে দুই ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌয়ালা এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটলে প্রতিপক্ষের গুলিতে বিল্লাল ও ইয়াসিন আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আহতদের স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের গুলিতে দুজন আহত হয়েছেন। আহত দুজনের বিরুদ্ধেই বিভিন্ন অভিযোগে ১০ থেকে ১৫টি করে মামলা রয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]