প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:৫১ পিএম (ভিজিট : ১৮৬)

সংগৃহীত ছবি
ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাসে অনিয়মিতভাবে অবস্থান করা ৩৫ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার বিশেষ একটি চার্টার্ড ফ্লাইটে তাঁরা ঢাকায় পৌঁছান।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।
ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাসের এক আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর সমন্বয়ে বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটটি পরিচালিত হয়।
সংশ্লিষ্ট তিন দেশের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ফ্রন্টেক্সের সহায়তায় বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়।