শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ‘সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা’:আব্দুল হাই সাইফুল্লাহ   জাতীয় নির্বাচনে ভোট রক্ষায় দুর্বলতা ছিল, সিটি নির্বাচনে সেই ভুল হবে না: জামায়াত আমির   মোজতবা খামেনি পুরোপুরি সুস্থ, আড়াল থেকেই দেশ পরিচালনা করছেন: ইরানি কূটনীতিক   ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত   কক্সবাজারে আবাসন সংকট: বালিয়াড়িতে রাত কাটাচ্ছেন শত শত পর্যটক   নতুন প্রজন্মের কাছে আহ্ছানিয়া দর্শন তুলে ধরতে ‘আহ্ছানিয়া জীবন’ বুকলেট প্রকাশ   নির্বাচনে হট্টগোল করলে বিএনপির নেতাকর্মীরাও ছাড় পাবেন না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম   
বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:২০ পিএম   (ভিজিট : ৪৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি


আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন, অর্থাৎ প্রায় ৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে জাপান। দেশটির বেসরকারি খাতের মাধ্যমে এ বিনিয়োগ বাংলাদেশে আসতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যৌথ বিবৃতির মাধ্যমে এ বিনিয়োগ পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং দেশটিকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শিল্প ও বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

জাপানের সম্ভাব্য বিনিয়োগের অগ্রাধিকার খাতগুলোর মধ্যে রয়েছে অটোমোবাইল শিল্প, উন্নত উৎপাদনশিল্প, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর আধুনিকায়ন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা।

এ ছাড়া জাপানি ট্রেডিং প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ আন্তর্জাতিক অংশীদারদের উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে আরও জাপানি প্রতিষ্ঠানের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ এবং উৎপাদন কারখানা স্থাপনের বিষয়টিও গুরুত্ব পেতে পারে।

নিক্কেই এশিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিনিয়োগ পরিকল্পনার পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের বিষয়টিও রয়েছে।

বিশ্লেষকদের মতে, পাঁচ বছরে জাপানের এই সম্ভাব্য ৬.৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ বাংলাদেশের শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন খাতের সক্ষমতা বৃদ্ধিতেও এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলতে পারে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]