মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৩ কার্তিক ১৪৩৩

শিরোনাম: আট মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ   ফ্রান্সের বিক্ষোভের জন্য অভিবাসনকে দায়ী করলেন ট্রাম্প   বাংলাদেশে ৪৫ মিলিয়ন কানাডিয়ান ডলার বিনিয়োগের ঘোষণা কানাডার   দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার   রিজিকের থমকে গেছে, দুশ্চিন্তায় অস্থির? রিজিক ও জীবনে বরকত লাভে ইস্তিগফারের গুরুত্ব   মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী   নতুন চুক্তিতে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু আগামী বছরের ১ এপ্রিল   
ফুলবাড়ীতে লিয়াকত আলীর বিরুদ্ধে জাল বিপিএড সনদে চাকরির অভিযোগ
ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:০০ পিএম   (ভিজিট : ২১২)

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রুদ্রাণী স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক লিয়াকত আলীর বিরুদ্ধে ভুয়া ও জাল 'বিপিএড' সনদ ব্যবহার করে চাকরি ধরে রাখা এবং সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। 
বিষয়টির প্রতিকারে সচেতন মহলের পক্ষ থেকে দাবি উঠেছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক লিয়াকত আলী অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিগত ২০০৭ সালের উত্তরা ইউনিভার্সিটিতে ১০ মাস মেয়াদি বিপিএড পাসের একটি জাল সনদ সংগ্রহ করেন।কিন্তু তৎকালীন সময়ে ওই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য তার কোনো প্রাতিষ্ঠানিক রেজুলেশন বা ছুটির অনুমোদন ছিল না। প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের ছুটি বা অনুমতি ছাড়াই ঢাকায় প্রশিক্ষণ সম্পন্ন করার বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে আরও জানা গেছে,তিনি ২০০৫ সালে বিপিএড সম্পন্ন না করেই ১০ম গ্রেডে বেতন-ভাতা গ্রহণ শুরু করেন।যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। সনদ পাওয়ার অন্তত ২ বছর পূর্বে কীভাবে তিনি ১০ম গ্রেডের সুবিধা পেলেন তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

এদিকে এর পূর্বে উচ্চতর স্কেলের জন্য আবেদন করলে ২০২১ সালের ৬ ডিসেম্বর দিনাজপুরের জেলা শিক্ষা অফিসার তার বিপিএড সনদটিকে “Fake Certificate”(জাল সনদ)হিসেবে চিহ্নিত করে আবেদনটি বাতিল করেছিলেন।

অভিযোগ রয়েছে,সম্প্রতি তিনি আবারও বিভিন্ন মহলে তদবির ও প্রভাব খাটিয়ে উচ্চতর স্কেলের জন্য আবেদন করেছেন।

স্থানীয়দের অভিযোগ,ওই শিক্ষকের মাঝে পেশাদার শিক্ষকসুলভ আচরণ অনুপস্থিত।পাঠদানে অনীহা ও দক্ষতার অভাবে অনেক শিক্ষার্থী তার ক্লাস করতে চান না।তাঁর এই খামখেয়ালি আচরণে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে।

জাল সনদ ব্যবহার করে সরকারি কোষাগার থেকে অবৈধভাবে অর্থ আত্মসাতের মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতিসাধনের এই ঘটনার সুনির্দিষ্ট ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম জানান, রুদ্রাণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত আলির টাইম স্কেলের আবেদনের ফাইলটি"বিবিধ"কারণ দেখিয়ে পুনরায় তার নিকট ফেরত দেয়া হয়েছে।

এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের সাথে আজ মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]