রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান   ককরোচ জনতা পার্টির পর এবার মোদির বিরুদ্ধে নামছে ‘মাছি জনতা পার্টি’   গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত   শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা   শরণখোলায় গৃহবধূর মৃত্যু, কথিত স্বামী পলাতক   প্রবাসে থেকেও প্রতিটি সংকটে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী   নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ৩০০ চালকের দৃষ্টি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ   
চাঁপাইনবাবগঞ্জের ১৬৪ পূজামণ্ডপে গুজব ঠেকাতে সাইবার নজরদারিতে এসআরবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ৮৬)

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচার ঠেকাতে ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ জন্য চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে গঠন করা হয়েছে বিশেষ সাইবার মনিটরিং সেল।

জেলার ১৬৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতেও দায়িত্ব পালন করছেন এসআরবির সদস্যরা।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুররানী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব তথ্য জানান এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তরিকুল ইসলাম।

পরে প্রেস ব্রিফিংয়ে তিনি  বলেন, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে গঠিত সাইবার মনিটরিং সেলের দুজন সদস্য পালাক্রমে ২৪ ঘণ্টা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট পর্যবেক্ষণ করছেন। কেউ উসকানিমূলক পোস্ট দিলে বা গুজব ছড়ালে দ্রুত তাকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত এসআরবির সাইবার মনিটরিং সেলের নজরদারিতে কোনো গুজব বা উসকানিমূলক পোস্ট শনাক্ত হয়নি। একইভাবে রাজশাহীতে এসআরবি-৫-এর সদর দপ্তরেও সাইবার মনিটরিং সেল সক্রিয়ভাবে কাজ করছে।

এসআরবি-৫-এর এই কর্মকর্তা আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ১৬৪টি পূজামণ্ডপে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন এসআরবির সদস্যরা। নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, যাতে উৎসব ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]