রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান   ককরোচ জনতা পার্টির পর এবার মোদির বিরুদ্ধে নামছে ‘মাছি জনতা পার্টি’   গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত   শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা   শরণখোলায় গৃহবধূর মৃত্যু, কথিত স্বামী পলাতক   প্রবাসে থেকেও প্রতিটি সংকটে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী   নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ৩০০ চালকের দৃষ্টি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ   
মোংলায় সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক রেজা মাসুদ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:৪৯ পিএম   (ভিজিট : ৭২)

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বুলিং মামলা থেকে চূড়ান্তভাবে নিষ্পত্তি (খালাস) পেয়ে মোবাইল ফোন ফেরত পেয়েছেন মোংলা প্রেস ক্লাবের নির্বাচনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত ১ম কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাবেক  সময় টেলিভিশনের চিত্রগ্রাহক, ভোরের পাতা ও দৈনিক যশোর পত্রিকার মোংলা প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানা (রেজা মাসুদ) 

শনিবার (১৭ অক্টোবর) সকালে  বিজ্ঞ আদালত বাদি বিবাদীর উপস্থিতিতেই এই মামলাটি নিষ্পত্তির ঘোষণা প্রদান করেন।

উল্লেখ্য, পূর্বের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের অপপ্রচারের অভিযোগ এনে বাগেরহাটের মোংলার ময়লাপোতা এলাকার এক নারীর পক্ষে তার ভাই  সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক রেজা মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন গত ২ সেপ্টেম্বর   উক্ত মামলায়  পুলিশ তাকে গ্রেফতার করে ৩ সেপ্টম্বর  আদালতে প্রেরণ করেছিল। গ্রেফতারের দুই দিন পর ৬ সেপ্টম্বর  আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে  মুক্ত হয়েছিলেন  সাংবাদিক রেজা মাসুদ। 

তবে শুরু থেকেই এই মামলাটিকে ‘ষড়যন্ত্রমূলক ও সাজানো’ বলে দাবি করে আসছিলেন মোংলা প্রেস ক্লাবের সহকর্মী সাংবাদিক ও স্থানীয় সচেতন মহল।

রেজা মাসুদের দাবি ছিল, তিনি এলাকায় ইয়াবা ও মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। পুলিশ সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সামাজিকভাবে সচেতনতা সৃষ্টিতে তিনি তথ্য ও প্রমাণসহ মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার ভূমিকা পালন করে আসছিলেন। আর এই মাদকবিরোধী সত্য প্রকাশের আক্রোশেই একটি কুচক্রী মহল বাদীকে ভুল তথ্য দিয়ে   তাকে এই ষড়যন্ত্র মুলক  মামলায় ফাঁসিয়েছেন। 

বাগেরহাটের  বিজ্ঞ আদালত মামলাটি নিষ্পত্তি ঘোষণা করার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিক রেজা মাসুদ বলেন, “সাইবার সুরক্ষা আইনের মামলাটি আজ বিজ্ঞ আদালত নিষ্পত্তি ঘোষণা করেছেন এবং জব্দকৃত আমার ব্যবহৃত মোবাইল ফোনটিও আদালত থেকে ফেরত পেয়েছি। দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি আমার সবসময়ই পূর্ণ আস্থা ছিল, আজ তা আবারও প্রমাণিত হলো। এই বিপদে-আপদে যেসব সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী আমার পাশে থেকেছেন, সাহস দিয়েছেন ও দোয়া করেছেন—তাদের সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও জানান, কোনো ধরনের বাধা বা ষড়যন্ত্র তাকে থামিয়ে রাখতে পারবে না এবং এলাকার মাদকের বিরুদ্ধে তার সোচ্চার ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]