রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান   ককরোচ জনতা পার্টির পর এবার মোদির বিরুদ্ধে নামছে ‘মাছি জনতা পার্টি’   গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত   শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা   শরণখোলায় গৃহবধূর মৃত্যু, কথিত স্বামী পলাতক   প্রবাসে থেকেও প্রতিটি সংকটে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী   নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ৩০০ চালকের দৃষ্টি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ   
ঝিকরগাছায় সাড়ম্বরে ৫৯টি পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:৫৭ পিএম   (ভিজিট : ১১৫)

সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখার আহবানের মধ্যে দিয়ে যশোরের ঝিকরগাছায় সাড়ম্বরে ৫৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে। মহালয়ার আনুষ্ঠানিকতা ও  ক্ষণ গণনার মধ্যে দিয়ে (১৬অক্টোবর) আজ শুক্রবার থেকে পূজার মূল আনুষ্ঠানিকতার পর্ব শুরু হবে। 
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ও সর্বজনীন এই দুর্গোৎসব ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 

নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি পুলিশ,আনসার ও ভিডিপি'র সদস্যেসহ থাকছে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক বাহিনী। 
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেষ্ঠ নেতা মর্তোজা এলাহি টিপু শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, " সহস্রাব্দকালের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ঝিকরগাছা উপজেলায় এবারও শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে"। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন সর্বজনীন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাঁর দলের পক্ষ থেকে সম্ভাব্য সব রকমের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন,"আমাদের উপজেলায় সকল ধর্মের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্বপুর্ণ সম্পর্ক,অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধ বিদ্যমান তা এবারের শারদীয় দূর্বোৎসব প্রমাণ করবে"। এ ব্যাপারে পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার কোন ঘাটতি থাকবে না এবং সব ধরনের সহযোগিতা করতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। 

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম ও সেক্রেটারি নজরুল ইসলাম খান বলেন, "শারদীয় দুর্গোৎসব আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হোক আমরা সেই প্রত্যাশা করি। তাঁরা বলেন, আমাদের দলের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব রকমের সহযোগিতা অব্যাহত আছে এবং থাকবে"।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী, সাধারণ সম্পাদক বাবু তড়িৎদাস, মৃণাল কান্তি দত্ত ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের সভাপতি বাবু শ্যামল রায় পূজা উপলক্ষে সকলকে 'শারদীয় শুভেচ্ছা' জানিয়েছেন। নেতৃবৃন্দ সর্বস্তরের উপজেলাবাসী,প্রশাসন,থানার পুলিশ ও রাজনৈতিক দলের সহযোগিতা পাওয়ায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন নাভারন সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) আরিফ হোসেন। তিনি "পূজার অনুষ্ঠান ঘিরে কোনো প্রকার গুজব,উস্কানি অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেন, উৎসব আয়োজন ও পূজা-অর্চনার পরিবেশ বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে"।

তিনি পূজার আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার আগে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। 

থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বলেছেন, "শারদীয় দুর্গোৎসব নিরাপদ-নির্বিঘ্ন করতে  আমাদের সব রকমের প্রস্তুতি রয়েছে। এ ব্যাপারে  সকলের সহযোগিতা প্রত্যাশা করে কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন,পূজামন্ডপ এলাকায় কোন প্রকার বিশৃঙ্খলা ও উস্কানিমূলক অপতৎপরতা সহ্য করা হবে না"। সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে পূজা উদযাপনে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,সরকারি নির্দেশনা মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের সফল পরিসমাপ্তি ঘটাতে হবে। 
রফিকুল ইসলাম ঝিকরগাছা। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]