রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান   ককরোচ জনতা পার্টির পর এবার মোদির বিরুদ্ধে নামছে ‘মাছি জনতা পার্টি’   গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত   শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা   শরণখোলায় গৃহবধূর মৃত্যু, কথিত স্বামী পলাতক   প্রবাসে থেকেও প্রতিটি সংকটে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী   নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ৩০০ চালকের দৃষ্টি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ   
ময়লার ভাগাড় থেকে সবুজ বাগান, ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ৫৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বাগান ‘রূপান্তর’। দীর্ঘদিনের বর্জ্যস্তূপকে সবুজে রূপ দেওয়ার এই উদ্যোগকে দেশের অন্যান্য জেলার প্রশাসকদের জন্য অনুকরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সাফল্যের জন্য ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারে নিমগাছ রোপণের মধ্য দিয়ে ‘রূপান্তর’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে একটি এলাকাকে মানুষের কল্যাণে কীভাবে সুন্দরভাবে পরিবর্তন করা যায়, আমিনবাজারের এই উদ্যোগ তার বড় প্রমাণ। দুই মাস আগেও এলাকাটির অবস্থা কেমন ছিল, আর এখন কতটা পরিবর্তন এসেছে, তা স্থানীয় বাসিন্দারাই ভালো জানেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে এই পরিবর্তনের ফলে পরিবেশের সৌন্দর্য বেড়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের জন্য নির্মল পরিবেশে শ্বাস নেওয়ার সুযোগও তৈরি হয়েছে।

বাগানের সৌন্দর্য ও পরিবেশগত উন্নয়ন ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, সরকার উদ্যোগ নিয়ে এলাকাটিকে সুন্দরভাবে গড়ে তুলেছে। এখন এই সৌন্দর্য রক্ষার দায়িত্ব স্থানীয় বাসিন্দাদেরও নিতে হবে। জনগণ সরকারকে সহযোগিতা করলে পরিবেশের জন্য ক্ষতিকর সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা সম্ভব হবে।

আমিনবাজারের এই উদ্যোগ চার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বিস্তৃত করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এ জন্য ঢাকা জেলা প্রশাসককে মহাসড়কের দুই পাশে থাকা মিল-কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে আশপাশের খালি জায়গাগুলোর পরিচর্যার দায়িত্ব ভাগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যদেরও জেলা প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। এর মাধ্যমে বর্জ্য সমস্যার স্থায়ী সমাধান করে পুরো অঞ্চলকে সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার ওপর জোর দেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]