বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু   দুই বছরেই এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, বদল আসছে শীর্ষ পদে   ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ, বললেন ‘শেইম’   যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় চার সেলাই   নিউইয়র্কে হেনস্তার পর কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী   'ইতেহাদুলউম্মাহ’ নামে নতুন জঙ্গী সংগঠনের পরিকল্পনা, তদন্তে গোয়েন্দারা   জন্মদিনে লিটনের বিশ্বরেকর্ড, এক টেস্টেই সেঞ্চুরি-হাফসেঞ্চুরি ও ৯ ডিসমিসাল   
হুতিদের হামলা ঠেকাতে ক্ষেপণাস্ত্রের মজুত কমছে সৌদি আরবের
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:২৫ পিএম   (ভিজিট : ১৫২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা প্রতিহত করতে গিয়ে সৌদি আরবের প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম *ওয়াল স্ট্রিট জার্নাল*।

প্রতিবেদন অনুযায়ী, বিশাল আয়তনের সৌদি আরবের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে রিয়াদ। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও রাজপ্রাসাদগুলোর সুরক্ষা জোরদার করতে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে নতুন করে মোতায়েন করা হচ্ছে।

সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে "ওয়াল স্ট্রিট জার্নাল" আরও জানিয়েছে, নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বাংকারসহ কঠোর নিরাপত্তাবেষ্টিত বিভিন্ন প্রাসাদের মধ্যে যাতায়াত করছেন। এ সময় তার সঙ্গে থাকছেন নির্বাচিত নিরাপত্তাকর্মীদের একটি দল।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]