মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বিতর্ক-প্রতিবাদের মধ্যে আড়ালে ভারতের প্রধান নির্বাচন কমিশনার, জ্ঞানেশ কুমার কোথায়?   গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা আদায়ে ডিমান্ড নোটিশ জারির নির্দেশ   এনসিটি ইজারা বাতিল ও চাকরির নিরাপত্তার দাবিতে চট্টগ্রাম বন্দরে গণ-অনশন   নারী ও শিশুর প্রতি সহিংসতায় ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রপতির   চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট   রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড   ইউপি নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা   
শেরেবাংলা নগরে স্থানান্তর হচ্ছে সচিবালয়, ব্যয় হতে পারে সাড়ে ৩ হাজার কোটি টাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এএম   (ভিজিট : ১৮২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকারের মেয়াদেই এ কাজ সম্পন্ন করতে চায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যে জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী অনুসরণ করে নতুন সচিবালয়ের তিনটি নকশা চূড়ান্ত করেছে স্থাপত্য অধিদপ্তর। নকশাগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও উপস্থাপন করা হয়েছে। গত বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া সমকালকে জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়নে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। তবে চূড়ান্ত পরিকল্পনা তৈরির আগে প্রস্তাবিত এলাকার সড়কের প্রশস্ততা ও যানবাহন চলাচলের পরিমাণসহ বিভিন্ন বিষয়ে জরিপ করতে হবে।

তিনি বলেন, ইতিমধ্যে নতুন সচিবালয়ের তিনটি নকশা তৈরি করা হয়েছে। নকশায় জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী অনুসরণ করা হলেও সেখানে সংসদ ভবনের মতো কোনো ফটক রাখা হয়নি। সংসদ ভবনের স্থপতি লুই আই কানের স্থাপত্যভাবনা থেকেই নকশাগুলো প্রণয়ন করা হয়েছে।

এর আগে ২০১৫ সালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্যমেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরে সেই পরিকল্পনা থেকে সরে আসে তৎকালীন সরকার। পরবর্তী সময়ে বিদ্যমান সচিবালয় এলাকায় একাধিক বহুতল ভবন নির্মাণ করা হয়।

এ ছাড়া সচিবালয়ের পশ্চিম পাশে পরিবহন পুল ও জিপিও এলাকায় নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন সচিবালয়ের নির্মাণকাজ শেষ হলে পুরোনো সচিবালয় এবং গুলিস্তানসংলগ্ন আশপাশের এলাকায় অবস্থিত বিভিন্ন সরকারি দপ্তর সেখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে শেরেবাংলা নগরের গুরুত্ব আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]