শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: পুলিশ-সন্ত্রাসী যোগসাজশের অভিযোগ, খেসারত দিচ্ছে জনগণ: হুইপ বকুল   ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ৯/১০ মার্চ   দিল্লিতে বিক্ষোভকারীদের ধরপাকড়, প্রকাশ রাজ-অনুরাগ কাশ্যপসহ তারকাদের ক্ষোভ   পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ প্রদেশে, বন্ধ বিমান চলাচল   দিল্লিতে বিক্ষোভে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠি আটক   এসএসসিতে অকৃতকার্যদের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার ভাবনা সরকারের   ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফেরাতে বছরে ৬০ হাজার কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক   
দিল্লিতে বিক্ষোভে যাওয়ার পথে মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ৬০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার জন্তর মন্তরে আয়োজিত এই বিক্ষোভে অংশ নিতে যাওয়ার সময় তাদের আটক করা হয়। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিস (সিজেপি)।

এর আগে কেন্দ্রীয় দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের পাঁচ সংসদ সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন। বিক্ষোভে যেতে পুলিশ বাধা দিলে মমতা একটি বাসস্ট্যান্ডে বসে পড়েন। পরে তাকে আটক করা হয়। এ সময় তার মুখে ব্যান্ডেজ দেখা যায়।

পুলিশের বাসে বসে মমতা অভিযোগ করেন, সরকার তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। তবে মানুষের কণ্ঠস্বর আরও জোরালো করতে ইন্ডিয়া জোটের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অন্যদিকে, শনিবার সকাল থেকেই দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল পুলিশ। সেখান থেকে বেরিয়ে জন্তর মন্তরের বিক্ষোভে যোগ দিতে গেলে তাকেও আটক করা হয়।

এ ছাড়া কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও সিপিএমের সংসদ সদস্য জন ব্রিটাসকেও আটক করা হয়েছে। তাদের ছত্রসাল স্টেডিয়ামের আটককেন্দ্রে নেওয়া হয়। বিরোধী দল ও শিক্ষার্থী সংগঠনের আরও কয়েকজন নেতাকেও আটক করেছে পুলিশ।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধীদের এই আন্দোলন চলছে। শুক্রবার সন্ধ্যায় ইন্ডিয়া জোটের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে দাবি জানায়।

সাক্ষাতে বিরোধী নেতারা ভোট চুরি ও নির্বাচন কমিশনের অনিয়মের অভিযোগ তোলেন। একই সঙ্গে জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং গত দুই বছরে অনুষ্ঠিত সব বিধানসভা নির্বাচন বাতিলের দাবি জানান তারা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার না করায় তিনি বিস্মিত হয়েছেন। তবে পরে সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি ভোট চুরির অভিযোগ মেনে নিয়েছেন বলে রাহুলের বক্তব্য সঠিক নয়।

রাহুল গান্ধী আরও জানান, বিরোধী নেতারা সোমবার সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং একটি স্মারকলিপি জমা দেবেন। এদিকে, নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদে সোমবার বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইন্ডিয়া জোট।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]