প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:২০ এএম (ভিজিট : ১৯৬)

সংগৃহীত ছবি
ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে সোমবার রাতে হঠাৎ করে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার দুপুরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে ঢাকার বার্তা নিয়ে আলোচনা করতেই দীনেশ ত্রিবেদীর দিল্লি সফর বলে ধারণা করা হচ্ছে।