বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত   ডিজিটাল ফরেনসিক জটে থমকে হাজারো মামলার তদন্ত   যুক্তরাজ্যে নৌপথে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ   ‘এক টাকার মাস্টার’ লুৎফুর রহমানকে বিশেষ সম্মাননা দিল সরকার   মেসি যুগের অবসান, ফুটবলের ইতিহাসে থেকে যাবে এক কিংবদন্তির নাম   ২০২৮ সাল থেকে স্কুলেই নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ: প্রধানমন্ত্রী   আবেগঘন বার্তায় অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা হারমানপ্রীতের   
বাগদান সারলেন এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:১৮ পিএম   (ভিজিট : ১২১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গায়িকা অ্যালেক্সিস উইলকিনসের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেল। কয়েক বছর সম্পর্কে থাকার পর রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাগদানের খবর জানান তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্যাশ প্যাটেলের পাশে দাঁড়িয়ে নিজের হাতে নতুন হীরার আংটি প্রদর্শন করে একটি ছবি পোস্ট করেন ২৭ বছর বয়সী উইলকিনস। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আইনকেও যুক্ত করে ফেললাম।’

৪৬ বছর বয়সী ক্যাশ প্যাটেল পরে লাভ ও বাগদানের আংটির ইমোজি দিয়ে পোস্টটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন।

জানা গেছে, ২০২২ সালে ন্যাশভিলে তাদের প্রথম দেখা হয়। পরের বছর তারা সম্পর্কে জড়ান। ২০২৩ সালে নিজের প্রথম ইপি ‘গ্রিট’ প্রকাশ করেন উইলকিনস। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এফবিআই পরিচালক হিসেবে ক্যাশ প্যাটেলের শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]